চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাবিনা-তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
স্পোর্টস
A A

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেয়া হচ্ছে। ২০২৩ সালের জন্য ৮টি ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে ১০জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন। পুরস্কার হিসেবে প্রত্যককে একলক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হবে।

আজীবন সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক।

ক্রীড়াবিদ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাউথ এশিয়ান স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাবেন টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসীন আহমেদ হৃদয় এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তৃণমূল হকি সংগঠক ওস্তাদ ফজলু এবং কলসিন্দুর সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ মালা রানী সরকার।

প্রথমবারের মতো পুরস্কারের তালিকায় ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে মন্ত্রণালয়। সে পুরস্কারটির জন্য মনোনীত হয়ে সাবেক জাতীয় ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতাহারক্রিকেটারযুব ও ক্রীড়া মন্ত্রণালয়লিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT