চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ন্যায়সংগত হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রায়টির ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার পর সংস্থাটি বলেছে, বিচার ও শাস্তি – দুটিই ন্যায়সংগত হয়নি এবং মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও ত্বরান্বিত করে।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যক্তিগতভাবে দায়ী ব্যক্তিদের ন্যায্য বিচার ও তদন্ত অবশ্যই জরুরি। তবে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তার কোনোটিই ন্যায়সংগত বা সুবিচার নয়।।

অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রয়োজন, কিন্তু মৃত্যুদণ্ড আরোপ করা মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে। এটি নিষ্ঠুর, অপমানজনক ও অমানবিক শাস্তির এক চূড়ান্ত রূপ, যার কোনো স্থান নেই ন্যায়বিচারের প্রক্রিয়ায়।

তিনি আরও অভিযোগ করেন, মামলার বিচার এমন একটি আদালতে হয়েছে, যার স্বাধীনতা ও স্বচ্ছতা নিয়ে অ্যামনেস্টি দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে। বিচার দ্রুত সম্পন্ন হওয়া এবং আসামিদের অনুপস্থিতি ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে প্রশ্ন তৈরি করে।

শেখ হাসিনার আইনজীবী আদালতের নিযুক্ত ছিলেন উল্লেখ করে ক্যালামার্ড বলেন, রক্ষাকবচ হিসেবে একজন আইনজীবী থাকলেও তাকে মামলার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি।

Reneta

উল্লেখ্য, এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বরাবরই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। তাদের দাবি, মানবাধিকার প্রতিষ্ঠায় মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না—বরং এটি অধিকারের লঙ্ঘন ও শাস্তির অমানবিক চর্চাকে উৎসাহিত করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালআসাদুজ্জামান খান কামালশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT