চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রবেশের জন্য অনুরোধ করেছিলেন শেখ হাসিনা: এস জয়শঙ্কর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা ভারতের প্রবেশের জন্য অনুরোধ করেছেন, সংসদে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে আসার জন্য অনুরোধ করেছিলেন। 

এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি, ভারতের প্রতিক্রিয়া এবং আনুমানিক ১৯ হাজার ভারতীয় নাগরিকের অবস্থা সম্পর্কে সংসদে ভাষণকালে এস জয়শঙ্কর এই কথা বলেন। এসময় তিনি জানান, ভারত সরকার ভারতীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে।

জয়শঙ্কর বলেন, ৫ আগস্ট কারফিউ থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা ঢাকায় একত্রিত হয়। পরে নিরাপত্তা সংস্থার নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন।

Banglabid

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা ঢাকার কর্তৃপক্ষের সাথেও নিয়মিত যোগাযোগ করেছি। আমাদের প্রত্যাশা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে অবস্থানরত ভারতীয়দের প্রয়োজনীয় নিরাপত্তা দিবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগের খবর রয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই।

এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে সোমবার বাংলাদেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস জয়শঙ্করশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT