চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উস্কানি দেবেন না, উস্কানি দিলে কিন্তু খবর আছে: ওবায়দুল কাদের

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৪:১৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে ৭৫ এর পর এতো ভালো মানুষ রাজনীতিতে আসেনি। ৭৫ এর পর শেখ হাসিনার মতো সৎ মানুষ আর আসেনি। শেখ হাসিনা একমাত্র আল্লাহকে ভয় পায়, এছাড়া কাউকে ভয় পায় না। তাই শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নে দরকার শেখ হাসিনা সরকার।

তিনি বলেন, আপনারা উস্কানি দিবেন না, উস্কানি দিলে কিন্তু খবর আছে। আপনারা আমাদের উপর হামলা করবেন আর আমরা দাঁডিয়ে দাঁডিয়ে ললীপপ খাবো! এটা কী হয়? খেলা হবে। খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে।

সোমবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের তত্বাবধানে নির্বাচন হবে, দেশে আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়।
ভয় পাবার কোন কারণ নেই। ১০ ডিসেম্বর যাতে কোন পরিবহণ ধর্মঘট হবে না। আমাদের নির্দেশে কোন পরিবহণ ধর্মঘট হয় না। তারপরও আমি সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপিকে বলেছি, যাতে ১০ ডিসেম্বর দেশের কোথাও পরিবহণ ধর্মঘট না হয়। ফখরুলের নেতৃত্বে যাতে বিএনপি থালা-বাসন, ঘটী-বাটি, বিছানা-চাদর, কয়েল নিয়ে ঢাকায় নির্বিঘ্নে সমাবেশ করতে পারে।

তিনি বলেন, আজকে মানুষ কষ্টে আছে, সাধারণ মানুষ কষ্ট আছে। স্বল্পবিত্ত মানুষ, স্বল্প আয়ের মানুষ কষ্টে আছে। তাই শেখ হাসিনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি রাতে তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান। একটা দেশের প্রধানমন্ত্রী সারাক্ষণ দেশের জন্য কাজ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপরিবহণ ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জুন ১১, ২০২৬

স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

জুন ১১, ২০২৬

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

জুন ১১, ২০২৬

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

জুন ১১, ২০২৬

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো?

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT