চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের জন্য ভারত সফরে যাবেন।

এই সফরকালে বাগেরহাটের রামপালে অবস্থিত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে।

রোববার ৩১ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করবেন।

Banglabid

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৭ সেপ্টেম্বরের যে কোনো সময় ভারত সফর করবেন এবং দুই থেকে তিনদিন থাকবেন।

রামপালে অবস্থিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র হিসেবে বিবেচিত। এটি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মাণ করছে। ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সমান অংশীদারিত্বের প্রকল্পটির খরচ দেড় বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ভারত ও বাংলাদেশের বাণিজ্যের জন্য কলকাতা-চট্টগ্রাম-মোংলা বন্দরের মধ্যে পরীক্ষামূলক যাতায়াত শুরু হবে।

Reneta

কলকাতা থেকে প্রথম নৌযানটি ৫ আগস্ট মোংলার পশুর নদীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই রুট ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছানোর সস্তা ও বিকল্প পথ তৈরি করবে এবং একইসঙ্গে বাংলাদেশের জন্য রপ্তানি-আমদানি কন্টেইনার বহন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT