বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া একসঙ্গে ছবি, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া একসঙ্গে ছবি, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যা দেশের রাজনৈতিক ইতিহাসের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শোকবার্তায়  বলা হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।

২০০৮ সালে সেনা-সমর্থিত সরকারের সময় এক অনুষ্ঠোনে খালেদা জিয়া ও শেখ হাসিনা এটিই ছিল দুজনের মধ্যে সর্বশেষ সাক্ষাৎ
২০০৮ সালে সেনা-সমর্থিত সরকারের সময় এক অনুষ্ঠোনে খালেদা জিয়া ও শেখ হাসিনা এটিই ছিল দুজনের মধ্যে সর্বশেষ সাক্ষাৎ (ছবি: বিবিসি বাংলা)

শেখ হাসিনা তার আত্মার মাগফেরাত কামনা করে পরিবার ও শোকাহতদের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, আমি তার ছেলে তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তাদের এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।

বিষয়:খালেদা জিয়া শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…