চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার মা রাজনীতি থেকে অবসর নিয়েছেন, কোনো দেশে আশ্রয় চাননি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জয় ও শেখ হাসিনার ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে শেখ হাসিনা কোনো সাড়া পাননি বলে যে খবর প্রকাশিত হয়েছে তা মিথ্যা বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জয় এ কথা বলেন।

সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা রাজনীতি থেকে অবসর নিয়েছেন এবং জীবনের বাকি সময় তিনি তার পরিবারের সাথে কাটাবেন। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র তার আশ্রয় চাওয়ার অনুরোধে সাড়া দেয়নি, এ ধরনের খবর সত্য নয়। শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি।

সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মুখে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। দেশ ছেড়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর বলেছেন, খুবই অল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি চান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না।

চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ সরকার প্রধান হন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।

ট্যাগ: আশ্রয়ভারতযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামাসের নতুন রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ার

পরবর্তী

প্যারিসে তাইওয়ানের ব্যানার ‘বাজেয়াপ্তের’ নির্দেশ চীন কর্তার

পরবর্তী
প্যারিসে আন্তর্জাতিক অনুষ্ঠানে তাইওয়ানের ব্যানার বাজেয়াপ্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে তাইওয়ানের ব্যানার ‘বাজেয়াপ্তের’ নির্দেশ চীন কর্তার

বিএনপি নেতা জামিনে মুক্তির পর পুলিশের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে জামিনে মুক্ত বিএনপি-ছাত্রদলের ১৪৬ জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT