বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও নব্য ফ্যাসিবাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পরাজিত শক্তির চক্রান্ত অব্যাহত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভারতে অবস্থান করা শেখ হাসিনা যে কোন সময় সুযোগ নিতে পারে। সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। খুব দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






