ভিডিও নিউজ

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

শেখ হাসিনা একান্ত সাক্ষাৎকারে কথা বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার লক্ষেই তিনি নিজ দেশে ফিরবেন। তবে বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের রায় এবং দলীয় কার্যক্রম নিষিদ্ধ সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি এসব নিয়ে ভীত নন বলে জানিয়েছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…