চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরমপন্থা শুধুমাত্র বাংলাদেশেই না, ভারতসহ অনেক দেশেই আছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী speaking during an interview or press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে চারদিনের ভারত সফর শুরু করতে যাচ্ছেন। এ সফরের আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে বাংলাদেশ-ভারতের বিভিন্ন নদীর পানি বণ্টন ও দেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা থেকে শুরু করে নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে শেখ হাসিনা বলেন, আমাদের সরকার দৃঢ়ভাবে ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার যেকোনও প্রচেষ্টা অবিলম্বে মোকাবিলা করা হবে আমাদের দেশে।

সাক্ষাতকারে হাসিনা আরও বলেন, চরমপন্থা শুধুমাত্র আমাদের দেশেই সীমাবদ্ধ নেই। ভারতসহ অনেক দেশই কট্টরপন্থা প্রত্যক্ষ করেছে সাম্প্রতিককালে।

তিনি বলেন, ‘ক্রমবর্ধমান উগ্রবাদের একটি কারণ হল সোশ্যাল মিডিয়া, আজকাল সোশ্যাল মিডিয়া খুব খারাপ হয়ে উঠেছে’।

শেখ হাসিনা বলেন, ‘যতদিন আমরা ক্ষমতায় আছি, আমরা সবসময় ধর্মনিরপেক্ষতার উপর গুরুত্ব দেব। আমি সবসময় সংখ্যালঘুদের বলি যে আপনারা আমাদের নাগরিক। কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা ঘটলেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। তবে বিগতদিনে যেগুলো হয়েছে, তা খুবই অনাকাঙ্খিত। কিন্তু আপনি ভালো করেই জানেন এমনটা যে শুধু বাংলাদেশে হয়েছে এমন নয়। ভারতেও অনেক সময়ই সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে।’

হাসিনা আরও বলেন, ‘আমি মনে করি যে উভয় দেশেরই উদারতা দেখানো উচিত। আপনি জানেন বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আমাদের এখানে অনেক ধর্ম রয়েছে। এবং একেক ধর্মের মানুষের সঙ্গে অন্য ধর্মের মানুষের সম্প্রীতি রয়েছে এখানে। তাই দু-একটা ঘটনা ঘটলে তার প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নেই। বিশেষ করে আমার দল ও আমার দলের লোকজন খুবই সচেতন এবং আমার সরকারও। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই।’

এছাড়া নদীর পানি বণ্টন নিয়ে ভারতের আরও একটু উদারতা দেখানো উচিত, তাতে দু’দেশই উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাতকারে তিনি দুইদেশের সর্ম্পকের নানাদিক ও বাংলাদেশের রাজনীতি বিষয়ে কথা বলেন। এছাড়া ডিজিটাল বাংলাদেশের রুপকার হিসেবে পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবদানের বিষয়ে কথা বলেন।

আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আসার কথা তাঁর। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ এখন আইন মানে না, কথায় কথায় গুলি করে: মির্জা ফখরুল

পরবর্তী

উড়তে থাকা পিএসজির চোখ এবার চ্যাম্পিয়ন্স লিগে

পরবর্তী
পিএসজির খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, কোচের নির্দেশনা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়তে থাকা পিএসজির চোখ এবার চ্যাম্পিয়ন্স লিগে

সেলফি তোলার সময় গাড়ির ভিতরে তরুণী, পেছনে আকাশ ও রাস্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কাইডাইভিং করতে গিয়ে মৃত্যু হলো টিকটকার তানিয়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT