রাজনীতি

পুলিশ এখন আইন মানে না, কথায় কথায় গুলি করে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের বক্তৃতা, তিনি বক্তৃতা দিচ্ছেন, পেপার ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল একজন রাজনীতিবিদ, তিনি বক্তৃতা দিচ্ছেন, পেপার ও মাইক্রোফোনের সামনে, রাজনৈতিক সমাবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ এখন কোন আইন মানে না, কথায় কথায় গুলি করে। নারায়ণগঞ্জে শাওনের হত্যার প্রতিবাদে কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে পুলিশ। সম্প্রতি ৩ জন মারা গেছে, আহত দুই হাজার।

রবিবার সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, শাওন হত্যার জন্য মামলা করা হয়েছে। ১০ তারিখ পর্যন্ত কর্মসূচি দেয়া আছে, পরবর্তীতে আরো কর্মসূচি দেয়া হবে। আমাদের আন্দোলন চলছে, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠ দখলের জন্য অত্যাচার-নিপিড়ন বাড়িয়ে দিয়েছে সরকার। এত মানুষ দেখেই তারা ঘাবড়ে গিয়ে এগুলো করছে।

মিয়ানমার মার্টারশেল মারলে আমাদেরও মরতে হবে, সেই সক্ষমতা থাকতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিষয়:বিএনপি শাওন হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…