চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাক্ষস’ কি ছাড়াতে পারবে ‘বরবাদ’? যা বললেন প্রযোজক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

শাকিব খানকে নিয়ে প্রথমবার ‘বরবাদ’ বানিয়ে তোলপাড় তৈরি করেছিলেন প্রযোজক শেহরিন সুমি। এবার তিনি সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ তৈরি করছেন, পরিচালনায় থাকছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

আগামী ১০ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। তার আগেই খবর ছড়িয়েছে, এতে সিয়ামের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’-খ্যাত ইধিকা পাল!

সিয়াম চূড়ান্ত হলেও নায়িকা কে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি বলে জানা গেছে দিন কয়েক আগেও। তবে এর আগে সাবিলা নূরের থাকার বিষয়টি নিশ্চিত থাকলেও তিনি নিজেই সরে গেছেন। পরবর্তীতে কলকাতার মধুমিতা, সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গেও এই ছবির ব্যাপারে আলাপ হয়েছে ‘রাক্ষস’ টিমের।

এবার জানা গেল, ইধিকাকে নেয়া হচ্ছে। এর মধ্যে বড়পর্দায় সিয়ামের সঙ্গে ইধিকার নয়া ক্যামিস্ট্রি দেখতে পারবে দর্শক! যদিও প্রযোজক সুমি চ্যানেল আই অনলাইনকে বললেন, একটি ছবি করার আগে অনেকের সঙ্গেই আলাপ হয়। কিন্তু ফাইনালি কে থাকবেন সেটা সময় বলে দেবে।

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘বরবাদ’। মুক্তির আগে প্রযোজক সুমি বলেছিলেন, এই ছবির মাধ্যমে দর্শক বাংলা সিনেমায় দর্শক ‘নেভার সিন বিফোর’ কিছু দেখতে পাবেন! মুক্তির পর তাই হয়েছিল। হলে হলে দর্শকদের ঢল নেমেছিল। এর গান-সংলাপে ছয়লাব হয়েছিল সোশ্যাল মিডিয়া! শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাও মেতেছিল ‘বরবাদ’-এ!

এমনকি শাকিবের মুখের ‘জিল্লু মাল দে’ সংলাপটি ছড়িয়ে পড়েছিল সারাদেশে। কেউ কেউ ‘বরবাদ’কে বলিউডের সঙ্গে তুলনা করেছিলেন, ফলে দেশ-বিদেশে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল এই ছবি।

Reneta

‘রাক্ষস’ কি ‘বরবাদ’ ছাড়াতে পারবে? প্রযোজক সুমি চ্যানেল আই অনলাইনকে বলেন, চেষ্টা করবো ‘রাক্ষস’ যেন ভালো ছবি হয়। কারণ ‘বরবাদ’র মাধ্যমে দর্শকদের বিশ্বাস অর্জন হয়েছে। সেই বিশ্বাস রাখতে হয় আমাদের ভালো ছবি তাদের উপহার দিতেই হবে। তবে আমাদের প্ল্যান নেই ‘বরবাদ’ টপকাতে হবে। শাকিব খানের সিনেমাকে কি ছাড়ানো সম্ভব? তার সিনেমার রিপিট দর্শক রয়েছে, তার নামের উপর দিয়ে অনেককিছু চলে যায়, এটা সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ জানেন। এ ক্ষেত্রে অন্যদের তো সেটা নেই। সবকিছু মাথায় রেখেই আমরা নতুন প্রজেক্ট ডিজাইন করেছি।

সুমি বলেন, “সামনে যদি শাকিব ভাইকে নিয়ে ছবি বানাই, তাহলে আগামীতে ‘বরবাদ’ ছাড়াতে পারবো কিনা জানি না! আমি মনে করি, প্রতিটা আর্টিস্টকে তার মতো করে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়। ‘বরবাদ’-এ শাকিব ভাইকে যেভাবে দেখিয়েছি সেটা ওনার মত করেই। ‘রাক্ষস’ যে রেঞ্জে হবে, সে ক্ষেত্রে এটা যেন বেস্ট হয়! সিয়ামকে দর্শকরা আগে দেখে নাই সেভাবে হয়তো আমরা তুলে ধরতে চেষ্টা করবো।”

মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ হবে রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের ছবি। প্রযোজক জানান, অন্য কারা অভিনয় করবেন সেটিও পরবর্তীতে ধীরে ধীরে জানতে পারবেন দর্শক। ছবির ৭০ পারসেন্ট শুটিং হবে দেশে, বাকিটা দেশের বাইরে। মুক্তির পরিকল্পনা ২০২৬ সালের ঈদুল ফিতরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরবাদরাক্ষসলিড বিনোদনশাকিব খানশেহরিন সুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গরমে এসি কেনায় বিশেষ ক্যাম্পেইন: ৮০% পর্যন্ত ছাড় দিচ্ছে পিকাবু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT