চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৫
শিল্প সাহিত্য
A A
শওকত ওসমান এর স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাশিল্পী শওকত ওসমান ছিলেন অসাম্প্রদায়িক, যুক্তিবাদী, এবং শোষিত মানুষের মুক্তির প্রতীক। তার সাহিত্য আধুনিকতা, ইতিহাস-সচেতনতা এবং মানবমুক্তির বার্তা বহন করে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে শওকত ওসমানের ১০৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

শওকত ওসমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে কথাশিল্পী শওকত ওসমানের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনায় সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক বলেন, চল্লিশের দশকে যে কয়েকজন তরুণ লেখক কথা ও কবিতায় আধুনিকতা এনেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শওকত ওসমান। তার লেখালেখিতে ইতিহাস-সচেতনতা ও বাস্তবতার তীক্ষ্ণ উপস্থিতি ছিল।

পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. দিপু সিদ্দিকী বলেন, শওকত ওসমান সত্যিকারের বিপ্লবী ও বিদ্রোহী লেখক ছিলেন। বৈষম্যের বিরুদ্ধে তিনি শুধু কলমেই নয়, সভা-সেমিনারে বক্তৃতার মাধ্যমেও লড়াই করেছেন। তার রম্য রচনাগুলো সাহিত্যকে সমৃদ্ধ করেছে।

তিনি বাংলা একাডেমিকে শওকত ওসমানের পূর্ণাঙ্গ রচনাবলী প্রকাশের আহ্বান জানান এবং ঢাকার একটি প্রধান সড়কে তার নামে নামকরণ করার দাবি করেন।

Reneta

শওকত ওসমানের কনিষ্ঠ পুত্র তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমার পিতার সততা, প্রজ্ঞা, এবং আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে। তার জীবনদর্শন থেকে শিরদাঁড়া সোজা রেখে চলার শক্তি নেওয়া উচিত।

কথাশিল্পী ও সাবেক সচিব ড. মোহাম্মদ আলী বলেন, শওকত ওসমান ছিলেন সব্যসাচী লেখক। সাহিত্যের পাশাপাশি তিনি দৈনন্দিন কলামে সাহসী সত্য প্রকাশ করতেন।

সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমদ বলেন, শওকত ওসমানের রচনায় শোষিত মানুষের মুক্তির কথা স্পষ্ট হয়ে ওঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী ও ব্যাংক কর্মকর্তা মেরিন নাজনীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথাশিল্পী শওকত ওসমানবিশ্ব সাহিত্য কেন্দ্রমানবতার আলোকবর্তিকাশওকত ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT