চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে অভিনয় করলে সবাই আমাকে দেখে হাসত: শারমিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ৩১, মে ২০২৪
বিনোদন
A A

‘হীরামান্ডি’ সিরিজে আলমজেব চরিত্রে অভিনয় করার পর থেকেই একের পর এক ট্রোলিং-এর মুখে পড়তে হচ্ছে সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি শারমিন সেহগালকে। তবে এবারই কিন্তু প্রথম নয়। ক্যামেরার সামনে আসার বহু আগেই অভিনয়ের জন্যই তাকে নিয়ে নাকি নানা রসিকতা হয়েছিল। আর তাইতো কখনওই অভিনেত্রী হতে চাননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই  জানালেন শারমিন নিজেই।

‘আলমজেব’ হিসেবে নাকি ঠিক মতো অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারেননি শারমিন, এমনটাই দাবি দর্শকদের। কলেজে পড়ার সময়ও এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি।

শারমিন বলেছেন, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চেয়েছিলাম। কলেজে পড়ার সময় নাটকে অভিনয় করা শুরু করি। তখন থেকেই আমার মাথায় অভিনয়ের পোকা বাসা বাঁধে। কিন্তু মানুষ আমায় নিয়ে হাসাহাসি করত যখন আমি মঞ্চে উঠতাম। কারণ তখন আমার ওজন ছিল ৯৪ কেজি। রুপালি দুনিয়ায় বাইরের চেহারাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। তাই এমন ওজন নিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখাই ভয়ঙ্কর ছিল।’’

নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সম্পর্কে মামা হন শারমিনের। শারমিনের কথায়, “মামা দেখেছিলেন, আমার মধ্যে অভিনয় শেখার ইচ্ছে আছে। অভিনয়ের স্কুলে প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আমি মামাকে বলি কোন একটা ছবির জন্য আমার অডিশন নিতে। তিনি তখন ‘মালাল’ ছবির পরিচালক মঙ্গেশের কাছে যেতে বলেন। তিনি মনে করেন, ‘মালাল’-এর জন্য আমিই ঠিক ছিলাম।”

এদিকে ‘হীরামান্ডি’র জন্য ট্রোলড হলেও, তা নিয়ে কোন প্রতিক্রিয়া দেননি এই অভিনেত্রী। তবে এই ওয়েব সিরিজ়ের অন্যান্য অভিনেতারা এই নিয়ে কথা বলেছেন। এক সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী রিচা চাড্ডা বলেছেন, ‘‘আমার মনে হয়, দর্শকদের কথা বলার অধিকার আছে। দর্শক বলবে, তাদের কোনটা ভাল লেগেছে আর কোনটা ভাল লাগেনি। কিন্তু আজকের যুগে যেভাবে ট্রোল করা হয় বা মিম বানানো হয়, সেটা একটু নিষ্ঠুর। এতটা নির্দয় হতে নেই। কারণ আগামীতে এটা আপনার সঙ্গেও হতে পারে।’’- নিউজ এইট্টিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলমজেবওয়েব সিরিজশারমিন সেহগালহীরামান্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT