বিনোদন

তিন ফোক গান নিয়ে আসছেন শারমিন রমা

শারমিন রমা মিররের সামনে দাঁড়িয়ে ফোক গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শারমিন রমা একটি সুন্দর সবুজ শাড়ি পরা অবস্থায় মিররের সামনে দাঁড়িয়ে ফোক গান পরিবেশন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শারমিন রমা একাধারে একজন উপস্থাপক ও সংগীতশিল্পী। সম্প্রতি তিনি কাজ শুরু করেছেন গানের একটি নতুন প্রজেক্টে। ১০০ জন শিল্পী নিয়ে ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। যেখানে থাকছে রমার গাওয়া তিনটি ফোক গান।

এমনটাই জানালেন রমা। নিজের এই নতুন কাজ সম্পর্কে তিনি বললেন,  প্রজেক্টটা বেশ ভালো লেগেছে। ফোক গান বা লোকসংগীতের অসামান‍্য ভান্ডার থেকে নেয়া গানগুলোও দারুণ। এখন চলছে ভয়েসের কাজ। এ মাসেই ভয়েস দেয়া শেষ হয়ে যাবে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে ভিডিও হবে গানগুলোর।

গান ছাড়াও নিজের পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রমা। পেশায় সাংবাদিক এই শিল্পী নিজের পেশাগত ব্যস্ততা সম্পর্কে বললেন, আমি বিবিসির একজন সিনিয়র সাংবাদিক। বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছি।

তিনি বলেণ,“আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো “বাংলাদেশ ট্রেন্ডিং” ও ”বিবিসি প্রবাহ” নিয়মিতভাবে চ‍্যানেল আইতে প্রচার হচ্ছে।”

পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি।

বিষয়:শারমিন রমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…