চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এলেন বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

রাত পোহালেই পর্দা উঠছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছান ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

সন্ধ্যার ফ্লাইটে ঢাকা পৌঁছালে তাকে স্বাগত জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি জানান, শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ এর মাধ্যমে অভিনয়ে পা রাখা শর্মিলা ঠাকুর!

৯ দিনব্যাপী এই উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন শর্মিলা ঠাকুর। এই উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগে ছবিগুলো দেখে সেরা ছবি বাছাইয়ের ভার থাকবে তার উপর। অর্থ্যাৎ শর্মিলা ঠাকুর জুরি তথা বিচারক হিসেবে উৎসবে দায়িত্ব পালন করবেন।

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শর্মিলার। এরপর বহু কালজয়ী ছবিতে তাকে দেখা গেছে। সত্তরের দশকে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রীদের একজন শর্মিলা ঠাকুর। তিনি দুইবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন; প্রথমবার মৌসম (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্যে (২০০৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এছাড়া তিনি আরাধনা (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

বিখ্যাত ভারতীয় ক্রিকেটার মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করেন। এই দম্পতির ছেলে সাইফ আলী খান হিন্দি চলচ্চিত্রের সফল অভিনেতা এবং তার মেয়ে সোহা আলী খান হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেত্রী। শর্মিলা ঠাকুর ২০০৪ সালের অক্টোবর থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের সেন্সর বোর্ডের প্রধান ছিলেন। ২০০৯ সালের কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতার জুরি সদস্যদের একজন ছিলেন শর্মিলা। ২০১৩ সালে ভারত সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবলিড বিনোদনশর্মিলাশর্মিলা ঠাকুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT