চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা নদীতে চলন্ত দুই ফেরির সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, শরীয়তপুর
A A

মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মাঝ পদ্মায় দুই ফেরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার ১৮ জুন রাত ৩টার দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুই ফেরির সংঘর্ষ হয়। এতে বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়।নিহতের নাম মো. খোকন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পিকআপভ্যান চালাতেন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন-বিআইডব্লিউটিসি’র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল।

এ সময় অপরদিকে অন্য একটি ফেরি মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল। তখন মাঝ পদ্মার টার্নিং পয়েন্টে এলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর ফেরি দুটি গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রী নামায়।

সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের জানান, ফেরি দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মাওয়া নৌপুলিশ ক্যাম্পে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কোনো যাত্রী নিখোঁজ রয়েছে কি না, এখনো বলা যাচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ১শরিয়তপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানির জন্য এক ‘অস্বস্তিকর’ প্রতিপক্ষ প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কিংবদন্তি চিত্রশিল্পী ও পাপেটশিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬

জাপানের ‘মানসিক খেলায়’ জড়াবে না আনচেলত্তির ব্রাজিল

জুন ২৯, ২০২৬

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT