চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গণহত্যার প্রতিবাদকারী সেই শাকিরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের সময় গণহত্যার প্রতিবাদ জানিয়ে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় তুলেছিলেন জের্দান শাকিরি। সার্বিয়াকে ১-২ গোলে হারানোর ম্যাচে আলেবনিয়দের নির্বিচারে হত্যার স্মৃতি স্মরণ করে গোলের পর দুই হাত ক্রস করে জাতীয় প্রতীক ঈগল পাখির মতো চিহ্ন দেখান। সুইজারল্যান্ডের আলোচিত সেই মিডফিল্ডার এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন।

২০১০ সালে সুইসদের হয়ে ১৮ বছর বয়সে শাকিরির আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। তিনি চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নেন। সুইজারল্যান্ডের জার্সিতে খেলেছেন ১২৫ ম্যাচ, করেছেন চতুর্থ সর্বাধিক ৩২ গোল। বায়ার্ন মিউনিখ ও লিভারপুলে খেলা এ ফুটবলার বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগো ফায়ারে আছেন।

নিজের এক্স হ্যান্ডলে ৩২ বর্ষী শাকিরি তার অবসর প্রসঙ্গে দেয়া পোস্টে লিখেছেন, ‘সাতটি টুর্নামেন্ট, অনেক গোল, সুইস জাতীয় দলের সাথে ১৪ বছর এবং অবিস্মরণীয় মুহূর্ত। জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসেছে। দুর্দান্ত স্মৃতি রয়ে গেছে এবং আমি আপনাদের সবাইকে বলছি ধন্যবাদ!’

সদ্যগত ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় সুইজারল্যান্ড। সেই খেলায় বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন শাকিরি। এটি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল। ২০১০ সালে বাসেলে ইংলিশদের বিপক্ষে তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেন। ব্রাজিলে হওয়া ২০১৪ বিশ্বকাপে হন্ডুরাসকে ৩-০ গোলে হারায় সুইজারল্যান্ড, শাকিরি করেছিলেন হ্যাটট্রিক।

ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে শাকিরির গোলসংখ্যা ৫। সুইজারল্যান্ডের হয়ে আর কেউ এতবার নিশানাভেদে সক্ষন হননি। পাঁচ বা তার বেশি গোল ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে করেছেন এমন বাকি ছয় ফুটবলার হলেন- মিশেল প্লাতিনি, জার্গেন ক্লিন্সম্যান, জিনেদিন জিদান, থিয়েরি ওঁরি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রোমেলু লুকাকু।

শাকিরির জন্ম কসোভোতে। আলবেনিয়ার অনেক মানুষ সেখানে বসবাস করেন। এই অঞ্চলটি সার্বিয়ার সাবেক একটি প্রদেশ। ২০০৮ সালে তারা স্বাধীন হয়। শাকিরি জাতিগতভাবে আলবেনিয়ান। বাবা-মা বলকান যুদ্ধের সময় নিজেদের দেশ আলবেনিয়া ছেড়ে শরণার্থী হিসেবে সুইজারল্যান্ডে আশ্রয় নেয়। ১৯৯২ থেকে ৯৫ সাল পর্যন্ত চলা বলকান যুদ্ধে শক্তিশালী সার্বিয়ান সেনাবাহিনী নিরীহ আলেবনিয়দের নির্বিচারে হত্যা করে।

Reneta

বিশ্বকাপের এক ম্যাচে সেই সার্বিয়ার সাথেই খেলা ছিল সুইজারল্যান্ডের। শাকিরি গোল করার পর দুই হাত ক্রস করে ঈগল পাখির মতো চিহ্ন দেখান। যেটি আলবেনিয়ান জাতীয় পতাকায় থাকে। দুই হাতের দুই বৃদ্ধ আঙুল দুটি ঈগল পাখির মাথাকে বোঝায়। অন্য আঙুলগুলো ডানা নির্দেশ করে। এই প্রতীক দিয়ে তিনি বুঝিয়েছেন, নির্বিচারে হত্যা করার পরও আমরা মাথা তুলে বেঁচে আছি। শুধু তাই নয়, ঈগল পাখির মতো উড়ে বেড়াচ্ছি বিশ্বমঞ্চে। তার সঙ্গে একই ভঙ্গিতে উদযাপনে শামিল হন আরেক সুইস ফুটবলার গ্রানিত জাকা।

ইঙ্গিতপূর্ণ উদযাপন বলে অভিযোগ করে ফিফার দ্বারস্থ হয়েছিল সার্বিয়া। ঘটনার তদন্ত করে দুই সুইস তারকাকে জরিমানার শাস্তি দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাদের নিষেধাজ্ঞার শঙ্কা ছিল। দুজনের জন্য ১০ হাজার সুইস ফ্রা করে জরিমানা ধার্য করা হয়। পরে শাকিরি ও জাকার জরিমানা খবর পৌঁছানের পর আলবেনিয়াতে তুলুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের জরিমানার টাকা যোগাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী। দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সেই অ্যাকাউন্টে অর্থ সাহায্য দিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরলিড স্পোর্টসশাকিরিসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT