চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের বিশ্বকাপ নায়ক শাপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

যুদ্ধবিধ্বস্ত এবং সীমিত ক্রিকেট অবকাঠামোর মধ্যেও আফগানিস্তান ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শাপুর জাদরান। বর্তমানে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই সাবেক পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ বর্ষী শাপুর।

পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, শাপুরের শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন করে তুলেছে। তবে এখনও তার অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে কোনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আফগানিস্তান ক্রিকেটে শাপুর জাদরানের অবদান অনস্বীকার্য। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়, যখন আফগান দল বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছিল।

তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে, যখন আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে শাপুর গুরুত্বপূর্ণ উইকেট নেয়ার পাশাপাশি ম্যাচ জয়সূচক রানও করেন। যা আফগান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে তিনি ওয়ানডেতে ৪৩টি এবং টি-টুয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেন।

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ার শেষে শাপুর জাদরান ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগান ক্রিকেটআফগানিস্তানলিড স্পোর্টসশাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT