অন্যান্য

স্রেফ ভালোলাগা থেকেই শান্তর এমন উদযাপন

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানের জয় উদযাপন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান মাঠে ব্যাট হাতে জয় উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা পেছনে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্ত যেভাবে উদযাপন করেন তা দেখলে মনে হবে প্রিয়জনের উদ্দেশে কোনো বার্তা দিচ্ছেন মাঠ থেকে। তবে এ ক্রিকেটার জানালেন স্রেফ ভালো লাগা থেকেই করেন এমনটি।

সেঞ্চুরির পর ব্যাট উচিয়ে ধরেন সবাই। তবে শান্ত যেভাবে আলতো করে ব্যাটটা হাওয়ায় ভাসিয়ে রাখেন তা ব্যতিক্রমই।  আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বাউন্ডারির ফোয়ারা ছুটিয়ে পাওয়া সেঞ্চুরির পর যে উদযাপন করেছেন তাতে কৌতুহল বাড়িয়ে দিয়েছে আরও।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন ১৪৬ রানের অনবদ্য ইনিংস খেলা শান্ত। উদযাপন নিয়ে জানতে চাওয়া হলে রেখে দেন রহস্য।

‘রান যখন করি না তখন তো উদযাপন করতে পারি না (হাসি)। রান যখন করি মন চায় করতে, উদযাপন করি। তবে এটা কারও উদ্দেশ্যে নয়, আমার ভালো লাগে তাই করি।’

বিষয়:উদযাপন নাজমুল হোসেন শান্ত মিরপুর টেস্ট সেঞ্চুরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…