চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পাকিস্তানের চেয়েও ভালো খেলতে চান শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শান্তের হাতে ট্রফি, বাংলাদেশ ক্রিকেটের গর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যে পুলকিত টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আশা, আসন্ন ভারত সিরিজে এরচেয়েও ভালো করবে টিম টাইগার্স।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে স্বাগতিকদের হারায় ৬ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এমন আশা ব্যক্ত করেন শান্ত। বলেছেন, ‘আমি আশা করি ভারতের বিপক্ষে তারা সেরকমই করবে, যেমনটা এখানে করেছে।’

চলতি মাসেই ভারত সফর করবে টিম টাইগার্স। স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বর টেস্ট দিয়ে সিরিজ শুরু করে ১২ অক্টোবর তৃতীয় টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বেশ উৎফুল্ল শান্ত। আনন্দ প্রকাশ করার ভাষাও খুঁজে পাচ্ছেন না। বলেছেন, ‘আমরা অনেক খুশি, যা শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয়। আমার মনে হয় এখানে আসার আগে আমরা এখানে জয়ের দিকে তাকিয়ে ছিলাম, এবং সবাই নিজের কাজটা ঠিকঠাক করেছে।’

বোলারদের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘আমি মনে করি তারা সম্প্রতি যা করেছে তা খুবই চিত্তাকর্ষক। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি, তারা ধারাবাহিকতা বজায় রাখবে।’

‘সিরিজটি আমাদের অনেক আত্মবিশ্বাসী করেছে। মুশি ভাই, সাকিব ভাই, লিটন এবং মুমিনুলের কথা উল্লেখ করতে হলে, তাদের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। আমি আশা করি, ভারত সিরিজে তারা এর থেকেও ভালো করবে।’

সিরিজজুড়ে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। হয়েছেন সিরিজসেরা। তা প্রসঙ্গে শান্ত বললেন, ‘এই ধরনের কন্ডিশনে প্রথম ইনিংসে যেভাবে বোলিং করেছেন, পাঁচ উইকেট নিয়েছেন, এটা চিত্তাকর্ষক। কোচের পরামর্শ অনুযায়ী অনুশীলনে তিনি যেভাবে কাজ করেছেন তা সত্যিই দেখার মতো ছিল।’

দলীয় পারফরম্যান্স নিয়ে টাইগার অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি সবাই এই সিরিজের মধ্যে ছিল, এটা সম্পূর্ণভাবে একটি দলীয় খেলা। বিশেষ করে আমি তাদের উল্লেখ করছি, যে চারজন খেলার সুযোগ পাচ্ছে না, প্রচুর পরিশ্রম করেও। আমরা সবসময় তাদের কথা বলি যারা রান বা উইকেট নেয়। কিন্তু ওই চারজন খেলছেন না, তারা দলকে সাহায্য করছেন। এটা অসধারণ। এভাবেই আমরা ভালো ফলাফল পাবো, এবং আমি আশা করি এই সংস্কৃতি এগিয়ে যাবে।’

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান টেস্টভারতরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃত্রিম বুদ্ধিমত্তায় শ্রেণিকক্ষে ‘শিক্ষক ছাড়া’ পাঠদান

পরবর্তী

পাকিস্তানকে হোয়াইটওয়াশ কি পরির্বতিত বাংলাদেশের প্রতিচ্ছবি?

পরবর্তী
বাংলাদেশের এই জগতে কিভাবে দেখা দেবে দৃষ্টিকোণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ কি পরির্বতিত বাংলাদেশের প্রতিচ্ছবি?

এসএসএফ সদস্যরা গুলির মুখে নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেইদিন মাত্র ৫ মিনিট সময় পেয়েছিলো এসএসএফ সদস্যরা

সর্বশেষ

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT