বিনোদন

মহামারীর পর প্রথমবার বসবে সাংহাই চলচ্চিত্র উৎসবের আসর

অভিনেত্রী ও অতিথিরা লাল গালিচায় স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ও অতিথিরা লাল গালিচায় হাঁটছেন, দর্শক ও সাংবাদিকরা ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাকালের পর প্রথমবারের মতো আয়োজন করা হবে চীনের মর্যাদাপূর্ণ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার উৎসবের আয়োজকরা জানিয়ে দিয়েছেন দিনক্ষণ।

সর্বশেষ ২০১৯ সালে হয়েছিল সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরপর টানা তিন বছর আয়োজন করা হয়নি এই উৎসবের। ২০২২ সালে অস্কার ও কান চলচ্চিত্রের আয়োজন করা হলেও চীনের করোনা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় বাতিল করা হয় সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অবশেষে এবছর বসতে চলেছে সম্মানজনক এই উৎসবের আসর।

চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সিনেমার উৎসব এটি। এবার এই উৎসবের ২৫ তম আসর। উৎসব শুরু হবে ৯ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবের সবচেয়ে সম্মানজনক গোল্ডেন গবলেট পুরস্কারগুলো পাঁচ ক্যাটাগরিতে দেয়া হবে এবার: ফিচার ফিল্ম, এশিয়ান নবাগত, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও শর্ট ফিল্ম।

বিষয়:চীন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…