বিনোদন

নিজ যোগ্যতায় বলিউডে, প্রমাণ করতে মরিয়া শানায়া!

শানায়া বলিউডে নিজ যোগ্যতায় প্রমাণের জন্য মরিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

শানায়া একটি সাদা জ্যাকেট পরা, পেশাদার ফ্যাশনে ছবি তুলেছেন, বলিউডে নিজের স্থান প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে অভিষেক করার জন্য পুরোদমে প্রস্তুত অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের কন্যা শানায়া কাপুর। পরিচালক-প্রযোজক করন যোহরের হাত ধরে বলিউডে নিজের জার্নি শুরু করতে চলেছে এই স্টার কিড।

শানায়ার অভিষেক ছবিটির নাম ‘বেধড়ক’। শশাঙ্ক খৈতান পরিচালিত সেই ছবিতে শানায়ার পাশাপাশি অভিনয় করবেন লক্ষ্য এবং গুরফতেহ পিরজাদার। যদিও ছবিটির শুটিং এখনো শুরু করেননি শানায়া, তবে এরই মাঝে নিজের বলিউড অভিষেক নিয়ে মুখ খুলেছেন এই স্টারকিড।

নিজের ডেবিউ ছবি সম্পর্কে বলতে গিয়ে শানায়া বলেন, ‘আমি নার্ভাস এবং উত্তেজিত। নিজের সেরাটা যেন দিতে পারি সেই নিয়ে নার্ভাস। আমার মনে হয় এটি আমার প্রথম সিনেমা নয়, দীর্ঘ এবং বৈচিত্রময় ক্যারিয়ারের প্রথম পদক্ষেপ।’

শানায়া আরও বলেন, ‘আমি সুযোগটার জন্য কৃতজ্ঞ এবং আমি নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করছি। আমি চাই এই ছবিতে আমার অভিনয় দেখে দর্শক যেন মনে করে আমি নিজের যোগ্যতায় সুযোগ অর্জন করেছি। আমি এটি নষ্ট করিনি বা আমি এটিকে যেমন তেমন ভাবে নেইনি। আমি কঠোর পরিশ্রম করেছি এবং চালিয়ে যাব।’

চলতি বছরের শুরুতে মনীশ মালহোত্রার জন্য র‌্যাম্পে হেঁটেছিলেন শানায়া। এছাড়াও প্রায় সময় বিভিন্ন কারণেই এই স্টারকিড সংবাদের শিরোনাম হয়ে থাকেন।

বিষয়:কন্যা শানায়া কাপুর সঞ্জয় কাপুর স্টারকিড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…