বাংলাদেশ

মিল্টন সমাদ্দরের আশ্রমের বৃদ্ধ-অনাথ শিশুদের কী হবে, যা জানালো ডিবি প্রধান

Bangladeshi man speaking at a press conference with microphones. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladeshi man in white shirt speaking at a press conference, with a framed photo of a child on the desk. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানবিক মুখোশো আড়ালে অপকর্মে অভিযুক্ত মিল্টন সমাদ্দরের আশ্রমের বাসিন্দাদের দেখভালের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।

সোমবার (৬ মে) দুপুরে মিন্টো রোড ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

সে সময় নতুন করে ৪ দিনের রিমান্ডে আসা চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার চেয়ারম্যান মিল্টন সমাদারের জিজ্ঞাসাবাদ নিয়ে কথা বলেন ডিবি প্রধান।

তিনি বলেন, মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছেন। এসময়ে তার আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন তাদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা প্রদান করা হবে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার গতকাল রোববার ডিবি কার্যালয়ে এসেছিলেন। তাকে অনুরোধ করা হয়েছে মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া-দাওয়া ও চিকিৎসা সেবা দেবেন। এছাড়া সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন। তিনি চিকিৎসা সেবা প্রদান করবেন। এতে যা খরচ হবে সেই খরচ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে ব্যয় করা হবে।

এর আগে, কয়েকদিন ধরে মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে প্রতারণার অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো অভিযোগের মুখোমুখি হয়েছেন মিল্টন।

এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে। অসহায়-দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি নেট দুনিয়ায় ভাইরাল।

এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন।

এসব অভিযোগে গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। পরে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা হয়।

বিষয়:মিল্টন সমাদ্দার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…