বিনোদন

রণবীরের ‘শমশেরা’র পোস্টার ফাঁস!

রণবীরের ‘শমশেরা’ সিনেমার পোস্টার, হিরো চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের ‘শমশেরা’ সিনেমার পোস্টার, হিরো চরিত্রের দৃশ্য, প্রাকৃতিক পরিবেশে, সিনেমার প্রচার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ব্রহ্মাস্ত্র’র প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটছে রণবীর কাপুরের। এরমধ্যেই ফাঁস হয়ে গেল অভিনেতার আরেক ছবি ‘শমশেরা’র পোস্টার।

যশ রাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত ছবি ‘শমশেরা’। ছবিতে রণবীর ও সঞ্জয় দত্তকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পারবেন দর্শকরা। বড় বাজেটের এই ছবির নির্মাতারা দর্শকদের ছবির ঝলক দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এর মাঝেই পোস্টার ফাঁস হয়ে যাওয়ায় এলোমেলো হয়ে গেল তাদের পরিকল্পনা।

অনলাইনে রণবীরের এক ফ্যানপেজ থেকে পোস্টারটি শেয়ার করা হয়। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টারে রণবীরকে বড় চুল-দাঁড়িতে দেখা গেছে। এধরনের লুকে আগে দেখা যায়নি অভিনেতাকে।

‘শমশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাতের রূপে। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি তাকে। এই ছবির খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর।

১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর এই ছবির গল্প। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন।

‘শমশেরা’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। ২০২২ সালের ২২ জুলাই ছবিটি মুক্তি পাবে।

 

View this post on Instagram

 

A post shared by Ranbir Kapoor彡 (@ranbir__kapoor82)

বিষয়:পোস্টার রণবীর কাপুর শমশেরা সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…