চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ো ব‍্যাটিংয়ে শামীমের ‘প্রথম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
শামীমের হাতে 500 ডলার পুরস্কার, পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটিং ধসের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের হাল ধরেছিলেন। তার ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মত পূঁজি পায় বাংলাদেশ। পরে বোলারদের নৈপুণ্যতায় ২৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ইনিংস খেলে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরা হয়েছেন শামীম।

৮৮ রানে সপ্তম উইকেট হারানোর পর তানজিম সাকিবকে নিয়ে হাল ধরেন শামীম হোসেন। তাদের ২৩ বলে ৪১ রানের অপরাজিত জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩৫ রান করেন শামীম। অনবদ্য ইনিংস খেলে দুই ফরম্যাট মিলিয়ে ২৫তম ম্যাচে এসে প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতেন। দীর্ঘ সময় পর মাঠে ফিরে এমন অর্জন ভালো অনুভূতিই দিচ্ছে শামীমকে।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বলেছেন, ‘খুব ভালো লাগছে। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছি। ভালো লাগছে। আসলে আমার সবসময় চিন্তা থাকে যে, দল যেরকম থাকুক আমি যদি খেলতে পারি দল অনেক উপরে চলে যাবে। আমি সবসময় পজিটিভ চিন্তাই করি। আমার ভূমিকাটা ফিনিশারের। বল মারার চেষ্টা করি। ফিনিশ করা নিয়েই ভাবি। গত কয়েক মাস ওসব শট নিয়ে কঠোর পরিশ্রম করেছি।’

Banglabid

সিরিজ জয়কে বড় হিসেবেই দেখছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পেরেছি তাদের মাঠে এটাই আমাদের অনেক বড় পাওয়া। আসলে শেষদিকে আমি যে কয়টা ম্যাচ খেলেছি এইচপিতে, অস্ট্রেলিয়াতে। যেগুলোতে ভালো খেলে আসছি এগুলোর কারণে আমার অনেক কনফিডেন্স লেভেলটা ভালো ছিল। আমি যদি সুযোগ পায় আমি ভালো খেলবো এরকম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশামীম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসীরা যেন হয়রানির শিকার না হন, ব্যবস্থা নিতে উপদেষ্টা আসিফের আহ্বান

পরবর্তী

অন্তর্বর্তী সরকার আসার পর রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে: আইন উপদেষ্টা

পরবর্তী
অন্তর্বর্তী সরকার আসার পর রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে, আইন উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার আসার পর রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে: আইন উপদেষ্টা

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাম-ত্রিপুরা প্রসঙ্গ ও শেখ হাসিনার বক্তব্য নিয়ে মার্কিন প্রতিক্রিয়া

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT