শিক্ষা

শাকসু এবং হল সংসদ নির্বাচন আগামী ১০ ডিসেম্বর

শাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ছাত্রদের প্রতিবাদ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু এবং হল সংসদ নির্বাচন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ সম্মেলনে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।

এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে, প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। তবে ঘোষিত তারিখ নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা।

নির্বাচনের তারিখ এগিয়ে নিয়ে আসার দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন। রেজিস্ট্রার ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যের বাসভবনের সামনেও আন্দোলন চালান তারা। কোষাধ্যক্ষ ও প্রক্টর আশ্বাস দিলেও ছাত্ররা অবরোধ তুলে নেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্য উপস্থিত হয়ে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দেন।

তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলেন, ৮ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিষয়:১০ ডিসেম্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…