ক্রিকেট

বিশ্বকাপে শুধু ইবাদতকেই মিস করবেন সাকিব

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান শুভেচ্ছা জানাচ্ছেন, হাসিমুখে হাত তুলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহ রিয়াদ দলে থাকবেন কিনা সে প্রসঙ্গ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্কোয়াডে রিয়াদ থাকলেও ওপেনার তামিম ইকবালের না থাকা নিয়ে নতুন করে আলোড়ন চলছে। সেসব পাশ হটিয়ে বিশ্বকাপের দল নিয়ে সাকিব বললেন ভিন্ন সুরেই। চোটের কারণে বাদ পড়া একমাত্র ইবাদত হোসেনকে মিস করবেন ৩৬ বর্ষী টাইগার অধিনায়ক।

‘বিশ্বকাপে এই দলে শুধু একটাই মিসিং, সেটা হচ্ছে ইবাদত। যে কন্ডিশনে বিশ্বকাপ হবে, সবচেয়ে বড় অস্ত্রটা দরকার ছিল সেটি আমার নেই। এই একটা বাদে আমার কাছে মনে হয় আর কোনো দুর্বলতা নেই। আমরা মোটামুটি সবদিকে নজর দেয়ার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি নিশ্চিত তারা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে। এটা তাদের জন্য অনেক বড় একটি সুযোগ।’

বাংলাদেশ দলে দীর্ঘদিনের এক সমস্যা ওপেনিং। বিশ্বকাপের মতো মঞ্চে বিকল্প ওপেনারও নেই সাকিবের। ৩৬ বর্ষী তারকা বললেন, ‘লিটন এবং তানজিদ তামিম দুজনই দারুণ খেলোয়াড়। আমার কাছে মনে হয় তারা দুজনই গেমচেঞ্জার। বিশেষ করে আমাদের দলে। শুধু একটা জিনিসই তাদের কাছ থেকে আশা করব, যেদিন তারা ভালো শুরু পাবে ঐদিন যেন ম্যাচটা জিতিয়ে আনে। আরকিছুই করতে হবে না। তারা হয়তো নয়-দশটা ম্যাচ খেলবে, কিন্তু সর্বোচ্চ দুই-তিনটা এধরনের ম্যাচ তাদের কাছে আমার প্রত্যাশা। এটাই যথেষ্ট, আরকিছুই লাগবে না।’

বেশ লম্বা সময় থেকে লাল-সবুজের জার্সিতে ছন্দে নেই ওপেনার লিটন দাস। সাকিব বলছেন, ‘আমার কাছে কেনো জানি মনে হয় লিটন এই বিশ্বকাপে অন্যতম সেরা খেলোয়াড় হবে।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ তামিম ইকবাল বাংলাদেশ দল ভারত লিটন দাস সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…