চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে আগলে রাখতেন, বলতেন চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফারুক ভাই আমাকে সবসময় আগলে রাখতেন। সবসময় আমাকে বলতেন চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরও অনেক কথা বলে স্নেহ করতেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সময় আমার সিনেমার পোস্টার বা কিছু রিলিজ হলে উনি খুবই অ্যাপ্রিসিয়েট করে আমাকে উৎসাহ দিতেন।’

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা ও ঢাকা ১৭ আসনের এমপি আকবর পাঠান ফারুককে নিয়ে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলেন সুপারস্টার শাকিব খান।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে ফারুকের তৃতীয় নামাজে জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

Banglabid

ফারুককে নিয়ে চ্যানেল আইয়ের শোক বইয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করে শাকিব খান বলেন, কদিন পর পর যখন ফারুক ভাইয়ের খবর নিতাম, শুনতাম তিনি ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। আমিও ভাবতাম কদিন পরেই বুঝি চলে আসবেন।

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ স্যামি ও লাল বলের ক্রিকেটার কোলি. Channel i News - চ্যানেল আই নিউজ
চ্যানেল আইয়ের শোক বইয়ে ফারুককে নিয়ে অনুভূতি জানাচ্ছেন শাকিব

তিনি আরও বলেন, ফারুক ভাই সংসদ সদস্য হওয়ার পরে আমি তাকে বলতাম আমার ভাবতেও ভাল লাগে যে আমি এলাকায় থাকি সে এলাকার এমপি হলেন আমার বড় ভাই। ফারুক ভাইয়ের চলে যাওয়ায় চলচ্চিত্রের মানুষ বিশাল একজন গার্জিয়ানকে হারালো। তিনি সবসময় চলচ্চিত্রের মানুষদের বলতেন এরা আমার প্রাণের মানুষ আমার ভালোবাসার পৃথিবীর মানুষ।

‘প্রিয়তমা’ ছবির শুটিং করছিলেন শাকিব খান। চ্যানেল আইয়ে নামাজে জানাজা হবে শুনেই তিনি শুটিং রেখে ছুটে আসেন। বলেন, অনেকদিন ধরেই ফারুক ভাই অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন। তার পরিবারও সাফার করছিল। ভাবি বাচ্চারাও কষ্ট পাচ্ছিল। ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন আল্লাহতায়ালা তাঁকে শান্তিতে রাখুন। আল্লাপাক তাঁকে বেহেশতে  নসিব করুন।

নায়ক ফারুকের স্মরণে শোকপ্রকাশের জন্য উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ
চ্যানেল আই প্রাঙ্গণে ফারুকের জানাজায় অংশ নেন শাকিব খান
Reneta

এরআগে বেলা পৌনে ১২টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই মিয়া ভাই খ্যাত এই নায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেই অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও স্পিকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুককে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় চিত্রনায়ক ফারুককে বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি। এফডিসিতে হয় দ্বিতীয় জানাজা। সেখান থেকে পৌনে ৩টায় চ্যানেল আইয়ে নেওয়া হয় ফারুককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নায়ক ফারুকফারুকলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT