চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু-বুবলীর ভার্চুয়াল দ্বন্দ্ব, মধ্যিখানে শাকিব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
বিনোদন
A A

অন্তর্জালে পাল্টাপাল্টি কথার যুদ্ধে জড়ালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। মূলত শাকিবের দেয়া ‘হিরের নাকফুল’ ঘিরেই দুই নায়িকার মধ্যে দ্বন্দ্বের শুরু।

সম্প্রতি অপু বিশ্বাস তার ফেসবুক পোস্টে শাকিব খান ও বুবলীকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করেন। ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’- এমন শিরোনামের সংবাদ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে অপু বিশ্বাস লিখেন, ‘কী যে মজা, মজা।’

অপুর এই পোস্ট দেখে পাল্টা জবাব দিতে ভুলেননি শবনম বুবলী। পাল্টা পোস্টে অপুকে ইঙ্গিত করে বুবলী লিখেন, ‘একজন হঠাৎ করেই বলে উঠল…আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে। এটাই তো আপনার মজা, তার শয়নে স্বপনে শুধুই আপনি। হাহাহা।’

বুবলীর এমন পোস্টের পর অপু আরও একটি পোস্ট করেন। দুই নায়িকার এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস যুদ্ধে রীতিমত হইচই পড়ে শোবিজ অঙ্গনে। যে ‘হিরের নাকফুল’ নিয়ে দ্বন্দ্বের শুরু, সেটা কি সত্যিই বুবলীকে দিয়েছেন শাকিব?

গণমাধ্যমের এমন প্রশ্নে শাকিব জানিয়েছেন, বুবলীকে হিরের আংটি তিনি উপহার দেননি! শুধু তাই নয়, তিনি দাবী করেন বুবলীর সাথে তার কোনোরকম যোগাযোগও হয় না। যতোটুকু হয়, শুধুমাত্র সন্তান বীরের মা বলে। তবে? বুবলী কি মিথ্যে বলছেন? শাকিবের এমন দাবীর পর ক্ষুব্ধ বুবলী গণমাধ্যমকে শাকিবের মিথ্যাচার নিয়ে কড়া পদক্ষেপের কথা জানান। শুধু তাই নয়, সংবাদ সম্মেলন করে সব কিছু জানাবেন বলেও ঘোষণা দেন।

এরইমধ্যে দেশের শীর্ষ একটি সংবাদ মাধ্যমের সাথে এসব বিষয় নিয়ে কথা বলেছেন শাকিব খান। তিনি স্পষ্ট ভাষায় সেখানে উল্লেখ করেন,‘একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।’

Reneta

আত্মপক্ষ সমর্থন করে শাকিব আরও বলেন,‘মানুষ সম্পর্ক করে সম্পর্কটা টিকিয়ে রাখতে। সংসার ভাঙার জন্য কেউই সম্পর্ক করে না। আমিও তেমনটাই ভেবে করেছি। কিন্তু সম্পর্কটা করতে গিয়ে একটা সময় দেখলাম, তা আর হেলদি জায়গায় নেই। চেষ্টা করেছিলাম, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। তারপর মনে হলো, আনহেলদি কোনো সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না।’

তবে দুই নায়িকার কাছে থাকা দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের দায়িত্ব পালন করছেন, এবং সামনেও করবেন- এমনটাই জানিয়েছেন ভাইজান খ্যাত ছবির এই চিত্রতারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসবুবলীলিড বিনোদনশবনম বুবলীশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশ মিডিয়াম কারিকুলামে ‘আর্থিক সাক্ষরতা’ কতটা জরুরি

মে ১৫, ২০২৬

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

মে ১৫, ২০২৬

বাজেটে শিক্ষাখাতে ২০শতাংশ বরাদ্দের দাবি বিএমজিটিএ’র

মে ১৫, ২০২৬

চোট কাটিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দলে লুকাকু

মে ১৫, ২০২৬
সেড আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সাখাওয়াত আলী খানের স্ত্রী মালেকা খান

অধ্যাপক সাখাওয়াত আলী খান বেঁচে থাকবেন মানুষের ভালোবাসায়

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT