ক্রিকেট

সৌম্যর মাঝে সাকিবকে খুঁজছেন হাথুরু

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে, দর্শকরা দর্শকাসনে বসে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বরাবরের মতো বাংলাদেশের পেসাররা লড়ছেন, স্বাগতিক ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে পারফর্ম করার পালা টাইগার ব্যাটারদের। বুধবার ভোরে দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ। তার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। বলেছেন, অনুপস্থিত সাকিব আল হাসানকে খুঁজছেন সৌম্য সরকারের মাঝে।

গত পাঁচ ম্যাচ ধরে সৌম্যকে দেখছেন- এমন প্রশ্নে হাথুরুর উত্তর, ‘গত পাঁচ ম্যাচ ধরে নয়, এবার আমি তাকে গত ম্যাচ থেকে দেখছি। জানি না তার সমস্যা কোথায়, ঘরোয়া লিগে রান পাচ্ছে। আমাদের এমন একজনকে প্রয়োজন যে ব্যাট এবং বল করতে পারে। কারণ সাকিব আল হাসান এখানে নেই। সাকিব বাংলাদেশ দলের অন্যতম প্রধান একজন, গত ১৫-১৭ বছর মানুষ তাকে দেখে অভ্যস্ত হয়েছে। সৌম্য কম্বিনেশনের জন্য এবং অলরাউন্ডার হওয়ায় আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

‘সাকিব যা করে সৌম্য তা করতে পারবে না, তবে আমরা আশা করছি সে বল এবং ব্যাট করতে পারবে। মূলত আমরা এমন একজন অলরাউন্ডার খুঁজছি যে ব্যাট এবং বলে ভূমিকা রাখতে পারবে।’

বুধবার ভোর ৪টায় নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে আছে কিউই দল।

বিষয়:নিউজিল্যান্ড নেলসন বাংলাদেশ বিসিবি সাকিব সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…