আন্তর্জাতিক

মস্কোয় জিইসিএফ সম্মেলনে যোগ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

মস্কোয় জিইসিএফ সম্মেলনে যোগ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি ফোরাম (জিইসিএফ) সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম।

আগামী ২৭ অক্টোবর, মঙ্গলবার মস্কোয় জিইসিএফের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাজেম জালালি জানান, প্রেসিডেন্টের সফরের বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে বর্তমানে মস্কোয় অবস্থিত ইরানি দূতাবাস কাজ করছে।

সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ হতে পারে। তবে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

বিষয়:ইরানের প্রেসিডেন্ট কাজেম জালালি গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি ফোরাম জিইসিএফ মাসুদ পেজেশকিয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…