ক্রিকেট

সাকিবের পর আবুধাবি টি-টেনে দল পেলেন সাইফ-নাহিদ

বাংলাদেশ ক্রিকেটার সাইফ ও নাহিদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ ও নাহিদ ক্রিকেটাররা বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন, একটি ক্রিকেট মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ হাসান। বাংলাদেশের টপঅর্ডার ব্যাটারকে নিয়েছেন এসপিন স্ট্যালিনস। ড্রাফট থেকে সাইফের সঙ্গে দল পেয়েছেন নাহিদ রানা। লাল-সবুজদের পেসার খেলবেন ভিস্তা রাইডার্সের হয়ে। টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসানও।

কয়দিন আগে সরাসরি চুক্তিতে দল পান সাকিব। আবুধাবি টি-টেন লিগের আগামী আসরে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার।

বাংলাদেশি ক্রিকেটাররা খেলবেন নতুন তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, এসপিন স্ট্যালিনস ও রয়্যাল চ্যাম্পস। তাদের সঙ্গে যোগ দিয়েছে আজমান টাইটান্স ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সও থাকছে টুর্নামেন্টে।

আগামী ১৮ নভেম্বর পর্দা উঠবে টি-টেন লিগের এবারের আসরের। আট দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৩০ নভেম্বর।

বিষয়:আবুধাবি টি-টেন নাহিদ বাংলাদেশ সাইফ সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…