ক্রিকেট

‘আমি বিশ্বকাপে যাচ্ছি প্রতিটা ম্যাচ জিততে’

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে এবারের বিশ্বকাপে গেছে বাংলাদেশ। ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বআসরে প্রথম পর্বে নয় ম্যাচ খেলবে সাকিবের দল। তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ আশাবাদী টাইগার অধিনায়ক, জিততে চান প্রতিটি ম্যাচ।

বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাওয়ার আগে বেসরকারি একটি স্পোর্টস টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। রাতে প্রচারিত সেই আলাপচারিতায় সাকিব বলেছেন, ‘আমি আশাবাদী। বিশ্বাস করি এই দল ভালো করবে। এবং এখান থেকে আমরা কিছু দুর্দান্ত নতুন খেলোয়াড় পাব। যেহেতু দলটার মধ্যে কিছু নতুন খেলোয়াড় আছে। আমি ওদের প্রতি খুবই আশাবাদী। তবে ওরা ব্যর্থ হলেও হতাশ হবো না। এমনকি ওরা যদি খুব ভালো করে তাতেও খুব খুশি হবো না। কিন্তু আমি তাদের প্রতি খুশি থাকব।’

‘বিশ্বকাপে যাচ্ছি প্রতিটা ম্যাচ জিততে। আমি জানি প্রতিটি ম্যাচ জিতব না, কিছু জিতব কিছু হারবো। এটাই খেলার অংশ। কিন্তু চাচ্ছি প্রতিটা ম্যাচ ধরে খেলতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দিনশেষে যদি হেরে যাই সেটি ভুলে পরবর্তী খেলার জন্য এগিয়ে যাব। যদি জিতে যাই তাতেও আমরা পরবর্তী খেলার জন্য এগিয়ে যাব। এভাবেই বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিয়েছি।’

বিশ্বকাপে যাওয়ার আগে দলের প্রতি সমর্থন চেয়ে গেছেন ৩৬ বর্ষী সাকিব, ‘সকলের প্রতি যেটা বলতে চাই, আমাদের ছোট করে আসলে বাংলাদেশকে বাইরে কেউ বড় করতে পারবে না। আমরা যদি একসঙ্গে মিলে কাজ করতে পারি হয়তোবা দেশের জন্য সম্মান ও ভালো কিছু নিয়ে আসতে পারবো।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ ক্রিকেট ভারত সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…