চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি অলরাউন্ডার: আবারও শীর্ষে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

একবছর আগে মোহাম্মদ নবির কাছে হারিয়েছিলেন শীর্ষস্থান। আফগান অলরাউন্ডারের বিবর্ণ সময়ে সাকিব আল হাসান আবারও ফিরে পেলেন রাজত্ব। এশিয়া কাপে বাজে ফর্মে টি-টুয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নেমে গেছেন নবি, শীর্ষে উঠে এসেছেন সাকিব।

২৫২ রেটিং পয়েন্ট নিয়ে গত সপ্তাহেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন নবি। এশিয়া কাপে ধাক্কাটা খান আফগান অধিনায়ক। পুরো টুর্নামেন্টে ব্যাটে ব্যর্থ, ৫ ম্যাচে করেছেন ১৬ রান। বোলিংয়েও ছিলেন না সেরা ছন্দে। ৫ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তাতে রেটিং ৬ কমেছে তারকা অলরাউন্ডারের।

অন্যদিকে গড়পড়তা পারফরম্যান্সেই রেটিং ধরে রেখেছেন সাকিব। এশিয়া কাপের আগে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২৪৮ রেটিং পয়েন্ট ছিল টাইগার অধিনায়কের। ২ ম্যাচে ৩৫ রান ও ১ উইকেট নিয়ে সেটা ধরে রেখেছেন। যা দিয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব।

Banglabid

ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকা ভানিডু হাসারাঙ্গা হতে পারেন সাকিব-নবির ভাবনার কারণ। সদ্যগত টুর্নামেন্টে ৯ উইকেট ও ৬৬ রান নিয়ে হয়েছেন টুর্নামেন্টসেরা। পুরষ্কার পেয়েছেন আইসিসির র‌্যাঙ্কিংয়েও। ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে।

বাজে ফর্মের কারণে ছোট সংস্করণে ব্যাটারদের তালিকায় আরও এক ধাপ নিচে নেমে গেছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক এখন র‌্যাঙ্কিংয়ের তিনে। ৮১০ রেটিং নিয়ে স্বদেশি রিজওয়ান আছেন তালিকার শীর্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংনবিবাবরলিড স্পোর্টসসাকিবহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT