ক্রিকেট

বিসিবি সভাপতির সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিব-মুশফিক

বাংলাদেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে উল্লাস করছে, ম্যাচের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের মাঝপথে মুশফিকুর রহিমের দেশে ফেরার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অভিজ্ঞ ক্রিকেটার ছুটি নেন। সবাইকে অবাক করে কলম্বো থেকে একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানও।

সুপার ফোর পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে, ১৫ সেপ্টেম্বর। মাঝে বড় একটা বিরতি থাকায় তাদের ছুটি মঞ্জুর করে টিম ম্যানেজমেন্ট। দুজনই ভারত ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার আশা নেই বললেই চলে সাকিবদের। বিশ্বকাপের আগে বাংলাদেশের পরের মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। তিন ওয়ানডে খেলতে ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসবে কিউই দল। সেদিনই শ্রীলঙ্কায় এশিয়া কাপের ফাইনাল।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ নাজমুল হাসান বিসিবি মুশফিক সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…