অন্যান্য খেলা

সাকিবের মোনার্ক পদ্মায় হকির ‘ম্যারাডোনা’ শাহবাজ

বাংলাদেশের হকি খেলোয়াড় শাহবাজের ছবি, তিনি মোনার্ক পদ্মায় হকি খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাজ বাংলাদেশের হকি খেলোয়াড়, তিনি মোনার্ক পদ্মায় হকি খেলছেন, তার সঙ্গে অন্য খেলোয়াড়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রথম হকির ফ্র্যাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। দলটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ খান।

ইতিমধ্যে মোনার্ক পদ্মা দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসেছেন শাহবাজ। টিম ডিনারে দীর্ঘ ২৫ বছর আগে ঢাকায় খেলার স্মৃতি রোমন্থন করে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন।

পাকিস্তান দলের সাবেক অধিনায়ক একসময় মোহামেডানের হয়ে ঢাকার মাঠ কাঁপিয়েছেন। এবার তিনি পরামর্শক হিসেবে খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছেন।

রাজধানীর পল্টনে একটি হোটেলে চলছে মোনার্ক পদ্মার আবাসিক ক্যাম্প। টুর্নামেন্টের শিরোপা জয়ের প্রত্যয় নিয়েই শাহবাজ দলের সঙ্গে কাজ করবেন।

মোনার্ক পদ্মার প্রধান কোচ হিসেবে কাজ করার জন্য আগেই ঢাকায় এসেছেন সাউথ কোরিয়ার সিয়ান জিন ইয়ো।

বিষয়:শাহবাজ সাকিব হকি চ্যাম্পিয়ন্স ট্রফি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…