চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে সাকিব ভক্ত ও বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পরিস্থিতির কারণে টাইগার অলরাউন্ডারের মিরপুর থেকে বিদায় নেয়া হচ্ছে না আপাতত। দেশের উদ্দেশে রওনা দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরে গেছেন সাকিব। মিরপুর স্টেডিয়াম ঘিরে সাকিব-বিরোধীরা সরব গ্রাফিতি ও স্লোগানে। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ করে দিতে সরব সাকিব ভক্তরাও। যার জেরে মিরপুরে সাকিব ভক্ত ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে গেল।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। সকাল দশটায় গড়াবে লড়াই। আগেরদিন রোববার সাকিবকে দেশে ফিরিয়ে অবসরের সুযোগ দিতে লং মার্চের ঘোষণা দিয়ে ভক্তরা দুপুর থেকে মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হয়। মিছিল করে দুই নম্বর গেটের দিকে যাওয়ার চেষ্টা করে। তাদের লংমার্চ বাধা পায় আগে থেকেই অবস্থান নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর সামনে।

সাকিবকে দেশের মাটিতে অবসরের সুযোগ করে দিতে একদফা দাবি জানায় ভক্তরা। না মানলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ দাবি করে। এরপর সেখানে সাকিব ভক্তদের সঙ্গে সাকিব-বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুর তিনটার দিকে লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয় সাকিব-বিরোধীরা। এ সময় তারা সাকিব ভক্তদের অনেককে মারধোর করে। হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়ে সাকিবিয়ানরা। দৌড়ে দূরে চলে যায়। পরে আবার সংগঠিত হয়ে স্টেডিয়ামের সামনে ফিরে আসে। এ সময় নিরাপত্তাকর্মীরা দু-পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুরলিড স্পোর্টসসাকিবহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

স্পেনে ‘সাধারণ ক্ষমা’: বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামাবাদে নতুন আলোচনা নিয়ে ‘কোনো তথ্য নেই’: ট্রাম্পের মন্তব্যে নীরব ইরান

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের সংক্রমণে শিশু মৃত্যু কেন কমছে না?

এপ্রিল ১৫, ২০২৬
ছবি : পিএম অফিস

এজেডইসি প্লাস অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT