চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ নিয়ে যা বললেন পোথাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ বিদায়ী ম্যাচে হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টি দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে অবসরের কথা জানিয়েছেন। বাংলাদেশ জার্সিতে দীর্ঘ ১৭ বছর প্রতিনিধিত্ব করা টাইগার তারকা ব্যাটারের বিদায়ী ম্যাচে বাড়তি আয়োজন স্বাভাবিক। তবে ফিল্ডিং কোচ নিক পোথাস বিষয়টি নিয়ে খোলাসা করেননি কিছুই, অনেকটা এড়িয়ে গেছেন।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টির আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন নিক পোথাস। প্রশ্ন ছিল, মাহমুদউল্লাহ’র বিদায়ী ম্যাচে বাড়তি আয়োজন প্রসঙ্গে। সাউথ আফ্রিকান কোচ বলেছেন, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’

কানপুর টেস্টের আগে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপেই শেষ টি-টুয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়ে দেন। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন তারকা অলরাউন্ডার। পোথাসের মতে, সিনিয়রদের অবসরে যাওয়াতে নতুনদের সুযোগ মিলবে।

Banglabid

‘আমি জানি না। আপনি তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। তবে যত লম্বা সময় ধরে তারা খেলে গেছেন, আমার মনে হয় তারা তরুণ ক্রিকেটারদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই অভিজ্ঞতাটা তরুণদের দিয়ে যেতে পারাটা দারুণ ব্যাপার। তাদের মতো সামর্থ্যের ক্রিকেটার পাওয়াটা বেশ ভালো ছিল বাংলাদেশের জন্য। তাদের জন্য আমরা শুভ কামনা জানাই।’

শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোথাসবাংলাদেশভারতমাহমুদউল্লাহমিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT