চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন ছিল সাকিবের এক ওভার, লাহোরের সামনে ১৯১ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ২২, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পিএসএলে লাহোর কালান্দার্স স্কোয়াডে আছেন তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। প্লে-অফে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে কেবল সাকিবই একাদশে সুযোগ পেয়েছেন। বল হাতে দারুণ শুরু পেলেও পরে আর বল করানো হয়নি সাকিবকে। ১ ওভারে ৪ রান খরচায় ১ উইকেট নেন টাইগার অলরাউন্ডার। কোয়ালিফায়ারে উঠার লড়াইয়ে লাহোরের সামনে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে করাচি কিংস।

লাহোরে টসে জিতে আগে ব্যাটে নামে করাচি। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৯০ রান তোলে সফরকারী দলটি।

সপ্তম ওভারে সাকিব বলে আসেন। প্রথম বল ডট আদায় করে নেন। পরের চার বলে সিঙ্গেল নেন করাচি ব্যাটাররা। ওভারের শেষ বলে জেমস ভিন্সকে ফেরান সাকিব। দারুণ বল করা সাকিবকে আর বল হাতে দেখা যায়নি।

অবশ্য লাহোরের হয়ে হারিস রউফ ৩ উইকেট নিয়েছেন। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নেন দুটি উইকেট। সাকিবের পাশাপাশি মোহাম্মদ নাঈম ও জামান খান নেন একটি করে উইকেট।

করাচি ব্যাটারদের মধ্যে দারুণ করেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা ৫২ বলে ৭৫ রান করেন। এছাড়া খুশদিল শাহ ১৪ বলে ২৭, মোহাম্মদ নবী ১০ বলে ১৬, টিম শেইফার্ট ৮ বলে ১৬ এবং সাদ বেগ ১১ বলে ১১ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করাচিপিএসএলমিরাজলাহোরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শোলাকিয়ায় ঈদ-উল-আযহার জামাতের প্রস্তুতি: থাকছে বিশেষ ট্রেন

মে ১৩, ২০২৬
ছবি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাতা সুজিত (প্রতিনিধি)।

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হামের টিকা পেয়েছে ৯৫ শতাংশ শিশু, বাদ পড়াদের দ্রুত টিকা দেওয়া হবে’

মে ১৩, ২০২৬

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি: তথ্যমন্ত্রী

মে ১৩, ২০২৬

যে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT