চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মিরাজের ‘৮’ উইকেট, ইনিংস ঘোষণা ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের স্বস্তি দেয়নি ভারত। সেখানেও ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। এসেই কোহলি-জাদেজাদের টপাটপ আউট করেছেন বাঁহাতি স্পিনার। সাকিব ৪ উইকেট নিয়েছেন, মিরাজও নিয়েছেন ৪ উইকেট। দুজনের জুটিতে ৮ উইকেটের পর ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত।

সাকিবের বলে আউট হয়েছেন শুভমন গিল, রিশভ পান্ট, বিরাট কোহলি এবং রবীচন্দ্রন অশ্বিন। সাকিব ১১ ওভার বল করে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন।

তার সাথে ধারাবাহিকতা ধরে রেখেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি নিয়েছেন ৪ উইকেট। ভারত সবমিলিয়ে ৯ উইকেট হারিয়ে রান তুলেছে ২৮৫, ৫২ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছে।

কানপুরে ভারতের প্রথম ইনিংসের ১৮তম ওভারে সাকিব ফিরিয়ে দেন শুভমন গিলকে। লংঅফে হাসানের ক্যাচ বানান। গিল করে যান ৩৯ রান, ৪ বাউন্ডারি ও এক ছক্কায়। কিছুপর রিশভ পান্টকে ফিরিয়ে দেন সাকিব। এবারও লংঅফে ক্যাচ নেন হাসান। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ৯ রানে ফিরে যান। এরপর ৪৭ রানে থাকা বিরাট কোহলি ও অশ্বিনকে বোল্ড করেন।

প্রথম ইনিংসে চতুর্থ দিনে এসে এক সেশনের একটু বেশি খেলে অলআউট হয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের সেঞ্চুরির পর অন্যদের আসা-যাওয়ার মাঝে রানের খাতা খুব বেশিদূর এগোয়নি টিম টাইগার্সের, অলআউট হয়েছে ২৩৩ রানে।

প্রথমদিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে জুটির ফিফটি করা মুমিনুল এদিন সেঞ্চুরি তুলে নেন। তিনি ক্রিজে ছিলেন ২৯৮ মিনিট, খেলেছেন ১৯৪ বল। ১৭টি বাউন্ডারি এবং একটি ছয়ের মারে অপরাজিত থাকেন ১০৭ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিগিলজাদেজাবাংলাদেশভারতমিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT