চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নিয়ে মাশরাফীর কথাই ‘ঠিক’ হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে বছর চার আগে একটি মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেই কথার প্রতিফলন ঘটা শুরু হয়েছে ভারতে বসতে চলা ওয়ানডে বিশ্বআসর ঘিরে।

২০১৯ সালের ২৯ অক্টোবর নড়াইল এক্সপ্রেস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার খবরের পর লিখেছিলেন-

‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

Banglabid

এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান, শুক্রবার জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবাল সরে দাঁড়ানোয় টাইগারদের ওয়ানডের নেতার জায়গাটি ফাঁকা ছিল কিছুদিন।

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি ও সাকিব মাঠে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালে জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে জানাননি সাকিব আল হাসান। প্রেক্ষিতে সাজা পেয়েছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। একবছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুবছরের জন্য সবরকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

Reneta

পরে শাস্তি মেনে একবছর ক্রিকেট বিরতি কাটাতে হয়েছিল সাকিবকে। আইসিসির ওই শাস্তির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপে খেলার কথা লিখেছিলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী। তামিমের সরে দাঁড়ানোয় বিসিবিও সাকিবেই রাখল ভরসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিএশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমনড়াইলনাজমুলবিসিবিমাশরাফিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT