চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-লিটনকে কলকাতা, মোস্তাফিজকে ছাড়ল দিল্লি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে আইপিএলের পরবর্তী আসরের আগেই ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দলগুলো।

আগামী ১৯ ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ১০ দলের এ আসরের জন্য খেলোয়াড় কেনাবেচার স্থান নির্ধারণ করা হয়েছে দুবাইতে। তার আগে দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার শেষ দিন ছিল আজ।

রিটেনশনে সর্বোচ্চ খেলোয়াড় ছেড়েছে কলকাতা নাইট রাইডার্স। দেশি-বিদেশি মিলিয়ে মোট ১২ খেলোয়াড় ছেড়েছে কলকাতা। তালিকার দ্বিতীয় সর্বোচ্চ স্থানে অবস্থান দিল্লি ক্যাপিটালসেল। ১১ জনকে ছেড়েছে তারা।

Banglabid

গত মৌসুমে নিলামে ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে টেনেছিল কলকাতা। যদিও গত আইপিএলে খেলেননি সাকিব। জাতীয় দলের একাধিক সিরিজের সঙ্গে আইপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় খেলা হয়নি টাইগার অলরাউন্ডারের। পরে কলকাতার অনুরোধে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক।

অন্যদিকে কয়েকটি ম্যাচের জন্য লিটন দাসকে দলে পেয়েছিল কলকাতা। তবে এক ম্যাচ খেলেই ‘জরুরি কারণে’ দেশে ফিরে আসেন লিটন। এছাড়া মোস্তাফিজুর রহমান গত মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন দুই ম্যাচ। আগামী মৌসুমে আইপিএলে খেলতে চাইলে বাংলাদেশের তিন ক্রিকেটারকেই আবার নিলামে নাম তুলতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকলকাতাদিল্লিদুবাইবাংলাদেশভারতমোস্তাফিজলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

পরবর্তী

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলেন যেসব হেভিওয়েট

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি, নির্বাচনী প্রার্থীদের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলেন যেসব হেভিওয়েট

চিত্রনায়ক ফেরদৌসের মনোনয়ন নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোনয়ন পেয়ে যা বললেন চিত্রনায়ক ফেরদৌস

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT