চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনের ছবিগুলো ‘তুফান’ এর চেয়ে কম হবে না: শাকিব

শাকিব বললেন, “তুফান এর সাফল্য আমার একার নয়, পুরো দেশের মানুষের”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
বিনোদন
A A

সারাদেশের সিনেমাপ্রেমীরা ‘তুফান’ ঝড়ে মেতে আছেন। শুক্রবার থেকে প্রবাসীরাও মজেছেন শাকিব খান অভিনীত এ ছবির উন্মাদনায়। দর্শকদের বাঁধভাঙা উল্লাস অনুভব করছেন জনপ্রিয় এ নায়ক।

দেশ ও বিদেশ থেকে ‘তুফান’ যে সাফল্য বয়ে আনছে এতে করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নতুন করে জেগে উঠেছে। অনেকেই বলছেন, এই কৃতিত্ব শাকিবের। তবে শাকিব নিজেই বললেন, এই সাফল্য আমার একার নয়, পুরো ইন্ডাস্ট্রির।

নিজের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানকে নতুন পরিবার মনে করেন শাকিব। এই পরিবারের চার শতাধিক সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে মহাখালী শাখার দুটি থিয়েটার বুকিং করে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ দেখলেন এই সুপারস্টার।

আড়ম্বরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্টপোষক ছিল দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি। শো প্রসঙ্গে শাকিব বলেন, রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের নিয়ে, লিলির সৌজন্যে সবাই ‘তুফান’ দেখে উচ্ছ্বসিত। তারা ঈদের আগে আবদার করে বলেছিল, তুফান দেখতে চাই। অবশেষে সিনেমা দেখে তারা গর্বিত হয়েছে এটা আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে।

সিনেমা দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, দেশের সিনেমা বিদেশে ভালো ব্যবসা করার যে স্বপ্ন, সেটা পূরণে আমরা এবার আরও এগিয়ে গেলাম। এই সাফল্যটা আমার একার নয়, এই সিনেমা সংশ্লিষ্টদের নয়, বরং পুরো সিনেমা ইন্ডাস্ট্রি এতে লাভবান হয়েছে। তাই বাংলার সকল মানুষ এই সফলতার দাবিদার।

শাকিব খান আরও বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ৪৬ ডিগ্রি তাপমাত্রায় আমরা হাসিমুখে শুটিং করেছিলাম। সেটার ফলাফল এখন পাওয়া যাচ্ছে। দর্শকরা দেখে খুশি হচ্ছে। আমাদের পুরো টিমের পরিশ্রম সার্থক হয়েছে।

Reneta

তিনি বলেন, সবচেয়ে বড় সার্থকতা যেটা অনুভব করছি বাংলাদেশের বাইরে দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়াতেও ‘তুফান’ নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। এমনকি আগাম টিকিট সোল্ড আউট হচ্ছে। এ সাফল্য আমাকে যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি আরো ভালো সিনেমা করার দায়িত্ববোধ বাড়িয়েছে। তাই বলতে চাই, সামনে যে মুভিগুলো করবো সেগুলো কোনভাবেই তুফানের চেয়ে কম হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়তুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানহার‌ল্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা যেখানেই গেছে শিরোপার দাবিদার থেকেছে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT