চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলরাউন্ডার যুক্ত হলো, এবার বিশ্বজয় হবে: শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
বিনোদন
A A
শাকিবের সঙ্গে অন্যরা, বাংলাদেশি অভিনেতা ও তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের অথেনটিক কক্সমেটিকস ও হোম কেয়ার ব্র্যান্ড রিমার্ক হারল্যানের সঙ্গে যুক্ত হলেন অল রাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি এই কোম্পানির ‘টাইলক্স’ পণ্যের শুভেচ্ছাদূত হয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে অলরাউন্ডার খেলোয়ার যুক্ত হলেন উল্লেখ করে শাকিব খান বলেন,“বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে আমাদের নতুন পথচলা শুরু হলো। আমাদের বিশ্বজয়ের ভিশন সম্পন্ন হওয়ার আরও এক ধাপে আমরা এগিয়ে গেলাম। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অথেনটিক পণ্য সহজলভ্য করার লক্ষ্যে আরও অনেকদূর এগিয়ে যাবো।”

শাকিবের সঙ্গে অন্য দুই তারকা, সাক্ষর ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ ‘টাইলক্স’কে অসাধারণ ব্র্যান্ড উল্লেখ করে সাকিব আল হাসান বলেন, আমি বিশ্বাস করি এই ব্র্যান্ড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে একইভাবে সমাদৃত হবে। যার মাধ্যমে আমরা অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করবো এবং আমাদের দেশীয় পণ্য ব্যবহার করে দেশের টাকা দেশেই রাখবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া, হারল্যান জোনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমদাদুল হক সরকার, হেড অফ সেলস মাজেদুর রহমান রতন, হেড অব অপারেশন আব্দুল আলীম শিমুল, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিভিশনের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক। সেখানে শাকিব খান ঈদ উপলক্ষে রিমার্ক হারল্যানের পণ্য কিনলে নির্ধারিত ক্রেতাদের লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

চারজন ব্যক্তি একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে আছেন, ব্যাকড্রপে 'Herlan Authentic Beauty Carnival' লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ রিমার্ক হারল্যান কর্তৃপক্ষ মনে করেন, খেলা আর চলচ্চিত্র, দুটি ভিন্ন ইন্ডাস্ট্রি হলেও বিনোদনের ক্ষেত্রে কোনোটিই অপরটির চেয়ে কম নয়। এই দুই ইন্ডাস্ট্রির উজ্জ্বলতম দুই নক্ষত্রই শাকিব ও সাকিব এক হয়েছেন। একদিকে, ডিরেক্টর শাকিব খানের দীপ্ত নেতৃত্ব অন্যদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের তারকাখ্যাতি; এই দুই মিলে রিমার্ক-হারল্যান এগিয়ে যাবে বহুদূর ও উজ্জ্বল করবে দেশের মুখ, এমনটাই মনে করছেন সবাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্পানিলিড বিনোদনশাকিবশাকিব খানসাকিবসাকিব আল হাসানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT