বিনোদন

‘প্রিয়তমা’য় অ্যাকশন অবতারে ঝড় তুললেন শাকিব!

'প্রিয়তমা' নামের সাথে রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও শাকিব দেখা দিলেন পুরোপুরি অ্যাকশন অবতারে...

শাকিব খান অ্যাকশন দৃশ্যে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান একটি অ্যাকশন দৃশ্যে, তার চেহারা শক্তিশালী ও মনোযোগী, পটভূমিতে উৎসবের কনফেটি ও উজ্জ্বল আলো।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘প্রিয়তমা’ নামের সাথে রোমান্টিক মেজাজ লেপ্টে থাকলেও ঢাকাই সুপারস্টার শাকিব খান দেখা দিলেন পুরোপুরি অ্যাকশন অবতারে!

শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে হিমেল আশরাফ পরিচালিত ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক!

৩০ সেকেন্ডের লুকটি শাকিবের ফ্যান পেইজ ও এসকে ফিল্মসের ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে অনলাইনে রীতিমত ঝড় তোলে।

বাতাসে উড়ছে লম্বা চুল, মুখ ঢাকা অ্যাশ রঙের কাপড়ে, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাক্কু ছুঁড়ে মারলেন! এমন অ্যাকশন অবতারেই দেখা গেল তাকে।

শাকিব খানের ভক্তরা এই লুকটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফেসবুকে। ভক্তরা বলছেন, ৩০ সেকেন্ডের এই টিজারে শাকিবের উপস্থিতি রহস্য বাড়িয়েছে। তারা অধীর আগ্রহে ‘প্রিয়তমা’ দেখার অপেক্ষায় আছেন।

ইতোমধ্যে শেষ হয়েছে প্রিয়তমা’র শুটিং। এরমধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে।

পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে ‘প্রিয়তমা’র সেন্সর পেতে পারেন।

তিনি বলেন, আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশী সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে। হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের।

যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

বিষয়:প্রিয়তমা ফার্স্ট লুক শাকিব শাকিব খান সিনেমা হিমেল আশরাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…