‘লাগে উরাধুরা’র পর এবার শাকিবের বিজ্ঞাপনে প্রীতমের জিঙ্গেল

Pritham singing on stage with a microphone, wearing a blue jacket, with a blurred background and stage lighting. Channel i News – চ্যানেল আই নিউজ
সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ ছবিতে ‘লাগে উরাধুরা’ গানটিতে কণ্ঠ ও মিউজিক কম্পোজ করে দুই বাংলায় ব্যাপক আলোচনা তৈরি করেন প্রীতম হাসান। এবার তিনি শাকিব অভিনীত লিলি বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন।
“কি নামে বলো ডাকি তোমাকে” শিরোনামে গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন প্রীতম নিজেই। এতে মডেল হিসেবে রয়েছেন শাকিব খান ও লাস্যময়ী মার্কিন অভিনেত্রী কেলসি নটেজ।
‘দেওরা’, ‘মা লো মা’ ও ‘লাগে উড়া ধুরা’ গানগুলোর মাধ্যমে এই সময়ে দর্শকের কাছে প্রীতম হাসান ব্যাপক জনপ্রিয়।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এবার লিলির জিঙ্গেলে প্রীতম হাসানের যুক্ত হওয়া অতীতের সব রেকর্ড ভেঙে বিজ্ঞাপনটিকে দর্শকপ্রিয় করে তুলবে। প্রকাশের পর ইতোমধ্যে বিজ্ঞাপনটি দর্শকদের পছন্দের তালিকায় এসেছে।
যুক্তরাষ্ট্রের বাহামা দীপপুঞ্জে চিত্রায়িত শাকিব খানের লিলির এই বিজ্ঞাপনটি প্রথমবার রিলিজ হয়ে দর্শকপ্রিয়তা পায়। এবার প্রীতমের জিঙ্গেলের সাথে একটি ভিন্ন রোমান্টিক আঙ্গিকে নতুনভাবে দর্শকদের সামনে এলো।
আবার শাকিবের সঙ্গে কাজ প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, বিজ্ঞাপনে মডেল যখন শাকিব খান তখন আগ্রহ বেড়ে যায় বহুগুণে। কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আশা করি নতুন এই জিঙ্গেলটি সবার ভালো লাগবে।
রিমার্ক এলএলসি ইউএসএ এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের বিউটি ব্র্যান্ড লিলি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ম্যানুফাকচারিং প্ল্যান্ট এ উৎপাদিত বিভিন্ন ধরনের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের মাধ্যমে ইতোমধ্যেই ভোক্তাদের পছন্দের তালিকায় এসেছে।






