চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিলেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ করে শুক্রবার সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিলেন জনপ্রিয় তারকা শাকিব খান। জানা যায়, সেখানে তিনি দিন দশেক থাকবেন। 

মার্কিন মুল্লুকের নিউ ইয়র্ক শহরে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ওই অনুষ্ঠানের অন্যতম অতিথি হলেন শাকিব খান।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব বলেন, চ্যানেল আইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সবচেয়ে বড় কথা প্রতিষ্ঠানটিকে নিজের মনে করি। তারা এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছে সেখানে আমি শামিল হতে পারছি এটা সৌভাগ্যের। তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি। চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবো!

১৬ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকারা সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পীরা রয়েছেন। তারাও অংশ নেবেন।

স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে এবার নিউ ইয়র্কে বসছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। শাকিব খানের সঙ্গে ঢাকা ছেড়েছেন আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এস আই টুটুল, কোনাল, সাংবাদিক মনজুর কাদের জিয়া সহ ২০ জনের মতো তারকা।

ইজাজ খান স্বপন বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশের শোবিজ ও সংগীতে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জানানো হবে। আয়োজনটি ইন্টারন্যাশনালি এক্সপোজ করার জন্য নিউ ইয়র্ককে ভ্যানু হিসেবে নিয়েছি। তাছাড়া ৭১ সালে জর্জ হ্যারিসন এখানে আমাদের মুক্তিযুদ্ধের জন্য কনসার্ট করেছিলেন। আমাদের স্বাধীনতার সঙ্গে এ শহরে সেই আবেগ মিশে আছে।

Reneta

১৪ নভেম্বর নিউ ইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠিত হলেও ঢাকায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দর্শকরা দুই অনুষ্ঠানই বড় পরিসরে চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করতে পারবেন ‘থার্টি ফাস্ট’ উপলক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফজাল হোসেনএস আই টুটুলঐক্যকুমার বিশ্বজিৎকোনালনকীব খানফাহমিদা নবীফেরদৌস আরামানাম আহমেদমিউজিক অ্যাওয়ার্ডযুক্তরাষ্ট্ররফিকুল আলমরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশাকিবশাকিব খানসামিনা চৌধুরীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT