চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর পরিচালনায় শাকিবের নতুন ছবি ‘তুফান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
শাকিব খান ও রাফী, নতুন ছবি 'তুফান' এর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মারকাটারি অ্যাকশন ধাঁচের ছবিতে সুপারস্টার শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। এবার তেমনই ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের ছবি করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ তারকা। তার নতুন এই ছবিটির নাম ‘তুফান’, পরিচালনা করবেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী।

‘পোড়ামন ২’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ বানিয়ে নিজেকে প্রমাণ করেছেন রাফী। তবে সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি আগে ছবি বানাননি। ‘প্রেমিক’ নামে একটি ছবি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। সিনেমা প্রেমীদের প্রত্যাশা ছিল, শাকিব-রাফী একসঙ্গে সিনেমা করবেন। অবশেষে তাই হতে যাচ্ছে।

এদিকে, রাফীর নির্মাণে শাকিব ‘অভিনেতা’ নামে সিনেমা করবেন বলে গত দুদিন বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হলেও চ্যানেল আই অনলাইন নিশ্চিত হয়েছে, সিনেমাটির নাম ‘অভিনেতা’ নয়, ‘তুফান’। খবরটি সঠিক নয় বলে জানায় এর সঙ্গে সংশ্লিষ্টরা।

‘তুফান’ প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সোমবার বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির নাম ঘোষণা অনুষ্ঠান আয়োজন চলছে। ঘোষণার আগে ‘তুফান’ প্রসঙ্গে নির্মাতা, প্রযোজক কেউ কিছু জানাতে চাননি।

তবে রায়হান রাফী আগে একাধিকবার জানিয়েছেন, তিনি শাকিবকে পর্দায় এনে ম্যাজিক দেখাতে চান, যে শাকিবকে দর্শকরা আগে কখনই দেখেনি।

আগামী বছর কোরবানির ঈদে ‘তুফান’ মুক্তি পাবে। ছবিতে শাকিবের নায়িকা কে থাকছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। জানা যায়, ইন্ডিয়া ও বাংলাদেশ দুদেশের শিল্পীরা মিলিত হয়ে এতে কাজ করবেন। ফেব্রুয়ারিতে শুটিং এর আগেই চমক দিয়ে ছবির নায়িকার নাম জানানো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশন সিনেমাআলফা আইকলকাতাচরকিঢাকাতুফানতুফান সিনেমাপ্রযোজনারায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT