চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেহা শর্মা নাকি রিয়া চক্রবর্তী, কে হচ্ছেন শাকিবের বলিউডি নায়িকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
বিনোদন
A A
তিনজন তরুণ নারী ও পুরুষ হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। সুপারস্টার শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু বেনারস থেকে।’ -দুদিন আগে ঠিক এ কথা ভেরিফায়েড প্রোফাইলে লিখেছেন পরিচালক অনন্য মামুন।

আরেকটি পোস্টে দক্ষিণী বিখ্যাত দুই ফাইট ডিরেক্টর কেল্লি সংকর ও কানাল খান্নানের সঙ্গে ছবি দিয়ে অনন্য মামুন লিখেছেন, ‘তাদের সঙ্গে মিটিং সফল হলো।’ এর আগে মুম্বাই থেকে চেন্নাই যাওয়ার পথে একটি ভিডিও বার্তা দিয়ে অনন্য মামুন বলেন, স্ক্রিপ্টের কাজ শেষ করে ভিএফএক্সের মিটিংয়ে যাচ্ছি। শাকিব ভাইকে নিয়ে একটি ছবি যত্ন করে বানাতে যাচ্ছি। শাকিবিয়ানদের বলছি, ধৈর্য্য ধরেন ভালো কিছু হবে।

বিগত কয়েকদিন নির্মাতা অনন্য মামুনের ফেসবুক পোস্টগুলো ঘাঁটলে শাকিব খানকে নিয়ে এমন আরও একাধিক পোস্ট চোখে পড়বে।

Banglabid

বিশেষ করে শাকিবের জন্মদিনে তার সঙ্গে ছবি দিয়ে নবাব এলএল.বি খ্যাত এই নির্মাতা লিখেছিলেন, ‘আওয়াজ নয় শুধুই কাজ হবে, এত বড় ধামাকা হবে যা এর আগে কখনো বাংলাদেশের চলচ্চিত্রে কেউ দেখেনি।’ সেটি অনেকেই ফাঁকা আওয়াজ মনে করেছিল। কিন্তু নির্মাতা মামুন থেমে নেই!

সত্যি সত্যি কী আবার শাকিবকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ। শুটিং কবে করবো ডেটও জানিয়ে দিয়েছি (৩০ সেপ্টেম্বর)। তাই এখানে কোনো সন্দেহ থাকার কথা নয়। আমরা একটি বড় প্রজেক্ট করতে চাচ্ছি। এজন্য আমাদের রেডি হতে সময় লাগছে। বাংলাদেশ-ইন্ডিয়া একসঙ্গে মুক্তি দেব। সবকিছু এখন মোটামুটি রেডি করেছি।

বর্তমানে ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’র শুটিং করছেন শাকিব খান। এই ব্যস্ততা গেলেই তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান মামুন। তিনি বলেন, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার ‘প্রিয়তমা’ শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করবো।

Reneta

অনন্য মামুন বলেন, ইন্ডিয়ার কোন হাউজের সঙ্গে কো-প্রডাকশন করছি সেটাও পরে জানাবো। শুটিংয়ের কয়েকমাস বাকি, আগেই জানাতে চাই না।

এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে সূত্র জানায়, অনন্য মামুনের এ ছবির ব্যাপারে শাকিব খানের সাথে গেল মার্চ থেকে কথা বলছেন। শাকিব কাজটির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।

সূত্র জানায়, এ ছবি চূড়ান্ত স্ক্রিপ্ট করা হচ্ছে মালয়ালাম থেকে। বাংলার পাশাপাশি রিলিজের কথা আছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতে।

সূত্রটি আরও জানায়, শুধু বলিউডের নেহা শর্মা নয়, নায়িকা হিসেবে কথাবার্তা চলছে মুম্বাইয়ের রিয়া চক্রবর্তীর সঙ্গে। আছে অভিনেত্রী দর্শক বণিকের নাম। তবে চূড়ান্তভাবে নায়িকা হতে পারেন বলিউডের কেউ!

কদিন আগে অনন্য মামুন বলিউডের নেহা শর্মাকে নিয়ে তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘মেয়েটিকে খুব ভালো লাগে’। তাহলে নায়িকা কি তিনি? আর ছবির নাম কী? বলেন, এগুলো এখন জানাতে চাই না। অপশনে দু-তিনজন নায়িকা আছেন। ঈদের পর প্রেস কনফারেন্স করে সবাইকে চমকে দেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুননেহা শর্মারিয়া চক্রবর্তীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্টের নেতৃত্ব নিয়ে দ্বিধায় ছিলেন না লিটন

পরবর্তী

‘আমার বিকাশ ঠেকায় কে’ গানে সাধারণ মানুষের লড়াকু জীবনের গল্প

পরবর্তী
বক্সার শারীরিক দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার বিকাশ ঠেকায় কে’ গানে সাধারণ মানুষের লড়াকু জীবনের গল্প

চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনআইডির ক্ষমতা হারাচ্ছে ইসি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT